মোঃ হাবিব মিয়া নিকলী :
কিশোরগঞ্জ নিকলীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকাল ৩ টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে নিকলা উপজেলা প্রশাসন আয়োজনে, প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব ও সঞ্চালনায় ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ সজিব ঘোষ, উপজেলা প্রকৌশলী মোঃ শামছুল হক রাকিব, মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের অধ্যক্ষ দিপক কুমার বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল হক, মৎস অফিসার মোঃ ইসমাঈল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু বক্কর সিদ্দিক, নিকলী উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, পঃ পঃ কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন, নিকলী থানার এসআই সিরাজুল ইসলাম সিরাজ, নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, ইউ ডি এফ দুর্গারানী সাহা, উপজেলা ফায়ার সার্ভিস অফিসার রুস্তম আলী, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
আপনার মতামত লিখুন :