নিকলীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৩, ১১:২৭ অপরাহ্ন / ২৭৫
নিকলীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

 

মোঃ হাবিব মিয়া :

ব্যাপক দর্শক সমাগমের এর মধ্য দিয়ে কিশোরগঞ্জ নিকলীতে ষাইটধার গোবিন্দপুর যুব সংঘ উদ্যোগে,
” মরহুম জাহেদ আলী মেম্বার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের ২০২৩ ইং এর চুড়ান্ত খেলায় প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এর আগে ১৮জানুয়ারি ২০২৩ “মরহুম জাহেদ আলী মেম্বার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের-২০২৩ এর উদ্বোধনীয় খেলা অনুষ্ঠিত হয়েছিল। উক্ত খেলায় ২০ টি দল অংশগ্রহণ করেন।
গত মঙ্গলবার ( ৭ফেব্রুয়ারি )রাত ৮টায় দিকে নিকলী ষাইটধার গোবিন্দপুর মাঠে,
‘মরহুম জাহেদ আলী মেম্বার স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের’’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন
মরহুম কারার বুরহান উদ্দিনএকাদশ, বনাম মরহুম লালু একাদশ,ষাইটধার গোবিন্দপুর যুব সংঘ কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায়
কারার বুরহান উদ্দিন একাদশ , ২-১ লালু একাদশ ,কে পরাজিত করে।
অনুষ্ঠানে বিজয়ী দল কারার বুরহান উদ্দিন একাদশ , পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানের সকল অতিথিবৃন্দকে সম্মানিত স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও সকল খেলোয়াড় ও বিজয় মিনি ফুটবল টুর্নামেন্টের কর্মকর্তাদেরকে মেডেল প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ দীন ইসলাম অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড সাংগঠনিক সম্পাদক রেজোয়ান আহমেদ,

 

এসময় প্রধান অতিথি
উপস্থিত ছিলেন নিকলী উপজেল সাবেক ছাত্রলীগের সভাপতি ও বর্তমান নিকলী সদর ইউনিয়নের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহম্মেদ তুলিপ।
এসময় আরো উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং প্যানেল চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান, ৭ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার জামাল উদ্দিন ‘
৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মহন উদ্দিন ‘ ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ আলী হোসেন, মোঃ রাকিব মিয়া, নিকলী প্রেসক্লাবের কোষাধক্ষ্য সাংবাদিক মোঃ হাবিব মিয়া, নিকলী প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক শাওন মিয়া , আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মরহুম জাহেদ মেম্বরের পরিবার,পরিচালনা কমিটি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ তারেক, রেজওয়ান আহমেদ, আবুল, আরাফাত, তানজিল, সবুজ, হিমেল ,পিয়াস, তুষার, তানভীর, সুমন, মাসুম,
সহ অত্র এলাকার সাধারণ বাসিন্দারা।
পুরস্কার বিতরনী অনুষ্ঠান প্রধান অতিথি তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খেলাধুলার মত ভাল এবং আনন্দময় সময় আর নেই। মন ও দেহ সুস্থ রাখতে সকলের খেলায় সম্পৃক্ত থাকা উচিৎ।