নিকলীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা


প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২২, ৭:৫৯ অপরাহ্ন / ৩৯২
নিকলীতে নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ হাবিব মিয়া কিশোরগঞ্জ :

“আইন মেনে সড়কে চলি” নিরাপদে ঘরে ফিরি”এই শ্লোগানকে সামনে রেখে, কিশোরগঞ্জ নিকলীতে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ অক্টোবর )২০২২ সকাল ১১ টায় নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইন্সটাক্ট্রর নাসিমা আক্তার, এ সময়ে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, নিকলী থানার ইন্সপেক্টর( তদন্ত) অফিসার মোঃ আক্তারুজ্জামান খান, উপজেলা ইঞ্জিনিয়ার অফিসার মোঃ শামসুল হক রাকিব, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ সোহাগ মিয়া নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের প্রভাষক মোঃ খাইরুল আলম, উপসহকারী প্রকৌশলী মোঃ জিল্লুর রশিদ, ইউডিএফ দূর্গা রানী সাহা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তার,উপজেলার পরিবহন মালিক সমিতির সভাপতি ও চালক সমিতির সাধারন সম্পাদক, বাস, ট্রাক ,সিএনজি, অটোরিক্সার চালকগন ও সাংবাদিকবৃন্দ প্রমুখ। বক্তব্য বলেন,আমাদের সড়ক নিরাপদ করতে আরো সচেতন হতে হবে। ফুটওভার ব্রিজ ব্যবহারে পথচারীদের অনুরোধ করে আরো বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে গাড়ির মালিক, যাত্রী ও চালক সবাইকেই সচেতন হওয়া দরকার। চালকদের উদ্দেশ্যে বলেন ভ্রমণের সময় অবসাদ অনুভব করলে যেকোনো পুলিশ বক্সের পাশে গাড়ি পার্কিং করে চা পানের পর আবার যাত্রা শুরু করবেন। আজকের এই দিনে সড়ক নিরাপদ রাখতে সকলের শপথ গ্রহণ করতে হবে।