নিকলীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন


প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২২, ১১:৪৮ পূর্বাহ্ন / ৩৭১
নিকলীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

মোঃ হাবিব মিয়া কিশোরগঞ্জ প্রতিনিধি:

নির্ভুল জম্ম-মুত্যু নিবন্ধন করব শুদ্ধ তথ্যভান্ডার গড়ব এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যদায় কিশোরগঞ্জ নিকলীতে জাতীয় জম্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) ২০২২ সকাল ১০টায় নিকলী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নিকলী উপজেলা প্রশাসন আয়োজনে, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন, সঞ্চালনায় ছিলেন নাসিমা আক্তার, এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, নিকলী উপজেলা মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন কবির, নিকলী জি.সি পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের প্রভাষক মোঃ খাইরুল আলম, উপজেলা গুইর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ তোতা মিয়া, নিকলী উপজেলা সাতটি ইউনিয়নের সচিবগণ এবং সাংবাদিকবৃন্দ প্রমুখ।বক্তব্যে বলেন, ৪৫ দিন মধ্যে প্রতিটি শিশুদের জম্ম নিবন্ধনসহ নির্ভুল জম্ম-মুত্যু নিবন্ধন করব শুদ্ধ ভাবে করার জন্য আহবান জানান।