নিকলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৩, ১০:২১ অপরাহ্ন / ৩১৩
নিকলীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আলোচনা ও পুরস্কার বিতরণ

মোঃ হাবিব মিয়া কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জ নিকলীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শহীদ মিনার চত্বরে ১২.০১ মিনিটে অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উদযাপন উপলক্ষে নিকলী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,ও সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর শেষে, মঙ্গলবার ২১শে ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১ টায় নিকলী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নিকলী উপজেলা প্রশাসন আয়োজনে ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইউ ডি এফ দুর্গা রানী সাহা ,এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুছ ভুঞা (জনি)’ আরো উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান রেজিয়া আক্তার,
উপজেলা সহকারী কমিশানার (ভূমি) প্রীতি লতা বর্মন,
উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা সজীব ঘোষ,
উপজেলা কৃষি অফিসার মোঃ বেলায়েত হোসেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ ইসমাঈল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান হাবিব, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা সমবায় অফিসার সালেহা খাতুন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আফতাব উদ্দিন, একাডেমিক সুপারভাইজার আরাধন কুমার দেব, নিকলী জি.সি. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ, নিকলী উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, নিকলী উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীও সাংবাদিক বৃন্দ প্রমুখ।