কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ০.৫ (পাঁচ) শতাংশ জমি উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আব্দুল মুক্তাদির এর প্রচেষ্টায় উদ্ধার হয়েছে।এ জমিটি ২৯/৮/১৯৮৩ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নামে ক্রয়কৃত। যায় আনুমানিক বাজার মূল্য ৬০(ষাট) লক্ষ টাকা। জানা যায়, উক্ত জমিটি প্রায় ৩০ বছর যাবৎ বেদখল ছিল। পরে আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক আব্দুল মুক্তাদির এর দায়িত্ব পালনকালে উক্ত জমিটি উদ্ধার করেন।বর্তমানে সেখানে ২ টি টিনসেড ঘর আছে।
আপনার মতামত লিখুন :