নিকলী ( কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশে কিশোরগঞ্জের নিকলীতে সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি কারার শাহরিয়ার আহমেদ তুলিপ এর নেতৃত্বে উপজেলা আওয়ামী যুবলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সারে তিনটায় নিকলী সদরের গার্লস স্কুল মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার সাতটি ইউনিয়ন থেকে কয়েক শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উক্ত সমাবেশে যোগদান করেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী যুবলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্যদেন নিকলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও নিকলী সদর ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ।
আপনার মতামত লিখুন :