নানা কর্মসূচিতে যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৭, ২০২২, ৬:২২ অপরাহ্ণ / ৩৭৭
নানা কর্মসূচিতে যবিপ্রবিতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালন
Spread the love

স্টাফ রিপোর্টার : আনন্দ শোভাযাত্রা, কেককাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা অনুষ্ঠানের মাধ্যমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্ব ফিজিওথেরাপি দিবস- পালন করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।
বিশ্ব ফিজিওথেরাপি দিবসটির দিনব্যাপী কর্মসূচি শুরু হয়, সকাল সাড়ে ৯টায় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। তিনি বলেন, নানা বাধা-বিপত্তি পেরিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগ খোলা হয়। এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ইতোমধ্যে এ অঞ্চলের বিভিন্ন গ্রামে-গঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পসহ নানা কর্মসূচি আয়োজন করেছে। এটি সত্যিই আমাদের জন্য আনন্দের। এ বিভাগটি খোলা যে আমাদের সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত ছিল, সেটি আজকে প্রমাণ হয়েছে। যবিপ্রবির উপাচার্য জানান, তিনি নিজে দীর্ঘদিন ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করছেন এবং ভালো আছেন, এ জন্য তাঁর পেইনকিলার জাতীয় ঔষধ খেতে হয় না বলে উল্লেখ করেন। তিনি দিবসটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
ফিজিওথেরাপিস্টের গুরুত্বারোপ করে যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ফিজিওথেরাপিস্ট নিয়োগ দেওয়ার বিষয়ে রিহ্যাবিলিটেশন কাউন্সিলকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে পারে। এতে কিছু তরুণের চাকরির পাশাপাশি দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ অনেক উপকৃত হবে।
ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. তানভীর ইসলাম, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিলের নির্বাহী সদস্য ডা. শামীম আহমেদ, ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেল্থ সায়েন্সের ভাইস প্রিন্সিপাল ডা. রোকসানা আক্তার, পেডিয়াক্ট্রিক নিউরো বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ডা. আলাউদ্দিন সোহেল প্রমুখ।
আলোচনা সভা শেষে উপস্থিত অতিথি, পিটিআর বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সকলের অংশগ্রহণে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে কেক কাটা হয়। বিকেলে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman