নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন


প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২২, ১:৪৪ অপরাহ্ন / ৩৭২
নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিয়ের দাবিতে প্রেমিক সাকিবুল ইসলাম (২০) বাড়িতে অনশনে বসেছেন এক প্রেমিকা (১৬)।আজ শনিবার দুপুর থেকে উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, স্থানীয় স্কুলে পড়ার সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে রবিবার সকালে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় প্রেমিক সাকিবুল ইসলামের বাড়িতে ভিড় জমান এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ শনিবার দুপুর থেকে শফিকুল ইসলামের ছেলে প্রেমিক সাকিবুল ইসলামের বাড়িতে একই গ্রামের এক তরুণী বিয়ের দাবিতে অনশন করছে। এর আগেও দুবার একই দাবিতে ছেলের বাড়িতে গিয়ে ওঠে মেয়েটি। সেই সময় মেয়ের অভিভাবকরা তাকে সাকিবুলের সাথে বিয়ের আশ্বাস দিয়ে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে গেলেও তার কোন সমাধান করেননি বলে জানান তারা।

প্রেমিকা বলেন, প্রায় ৫ বছর পূর্বে সাকিবুল ইসলামের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সাকিবুলের পরিবার আমাদের সম্পর্ক মেনে নিলেও আমার পরিবার তা মেনে নিচ্ছে না। বরং পারিবারিকভাবে আমাকে অন্যত্র বিয়ের জন্য চাপ দিতে থাকে। তাই আমি নিজের ইচ্ছায় সাকিবুলের বাড়িতে এসে বিয়ের জন্য অনশন করছি। সে জানান, তার পরিবারের লোকজন বিয়ের বিষয়টির সুরাহা দিতে হবে। তা না করা পর্যন্ত তার অনশন চলবে বলে জানান প্রেমিকা।

মেয়ের মা নাজমা বেগম জানান, এবিষয়ে আমার মেয়ের বাপ, চাচারা সিদ্ধান্ত নিবে।

এবিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।