
মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার নাটঘর ঋষিপাড়ায় পূজায় ঘুরতে না পারায় গলায় ফাঁস দিয়ে রনি ঋষি (২২) নামে এক যু্বক আত্মহত্যা করেছে।সে ঐ গ্রামের গৌরচাঁন ঋষির ছেলে।বুধবার রাতে ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়,পূজা উপলক্ষে ঘুরতে বাবার কাছে টাকা চাই রনি ঋষি।বাবা টাকা না দেওয়ায় রাগাম্ভিত হয়ে রাতে সবার অঘোচরে ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।পরে পরিবারের লোকজন ঘরে প্রবেশ করলে ফাঁস অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রশাসন কে খবর দেই।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :