নবীনগরে পুকুর থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২২, ৫:২২ অপরাহ্ণ / ৩৬২
নবীনগরে পুকুর থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার
Spread the love

মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পুকুর থেকে কামাল মিয়া (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ইবাড়ির গ্রামের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

নবীনগর থানার পরিদর্শক তদন্ত মো: সোহেল রানা জানান, বিকেলে কড়ইবাড়ি গ্রামের আলগাবাড়ি সংলগ্ন একটি পুকুরে এক ব্যক্তির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি আরো জানান, ঘটনাটির তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Translate »