নতুন রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১২, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ন / ২৬১
নতুন রাষ্ট্রপতি হচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু

দেশের পরবর্তী রাষ্ট্রপতি হচ্ছেন সাবেক জেলা দায়রা জজ মো. সাহাবুদ্দিন চুপ্পু। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ওই সূত্র জানায়, আজ রবিবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্বাচন কমিশনে দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করবেন।