দুমকিতে ৬ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার


প্রকাশের সময় : নভেম্বর ১৮, ২০২২, ৪:২১ অপরাহ্ণ / ৩৬২
দুমকিতে ৬ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার
Spread the love

জাহিদ শিকদার,বরিশাল ব্যুরোঃ
পটুয়াখালীর দুমকির চরগরবদি লঞ্চঘাট থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি মোঃ সাইফুল ইসলাম ও মোঃ জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার ভোর ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপরোক্ত মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত গাজা একটি ট্রলি ব্যাগে করে ঢাকা থেকে বহন করে নিয়ে আসা হয়েছিল।
পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ একেএম আজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো জানান, ঢাকা থেকে লঞ্চ যোগে মাদকদ্রব্য নিয়ে সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম দুমকি আসতেছেন এমন খবর পেয়ে ভোরে চরগরবদি লঞ্চঘাটে অবস্থান নেয় ডিবি পুলিশের এসআই নজরুল ইসলামসহ একটি দল। ঢাকা থেকে পটুয়াখালীগামী এম,ভি, কাজল-৭ লঞ্চ ভোরে চরগরবদি ঘাটে ভিড়লে একটি ট্রলি ব্যাগ নিয়ে নামে ঐ দুই মাদক কারবারি। পুলিশ তাদের চ্যালেঞ্জ করে ব্যাগ তল্লাশি করে ২ কেজি করে তিনটি গাজার প্যাকেট পায় ভিতরে । জিজ্ঞাসাবাদে মাদক কারবারীরা জানান, তারা ঢাকা থেকে ওই মাদক সংগ্রহ করে এলাকায় স্থানীয় খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করতো।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের জলিসা গ্রামের দেলোয়ার ফকিরের ছেলে এবং জহিরুল ইসলাম একই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রশিদ খানের ছেলে। গ্রেফতারকৃত মাদক কারবারি দুজনকে দুমকি থানা পুলিশে হস্তান্তর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman