ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫


প্রকাশের সময় : নভেম্বর ২০, ২০২২, ৯:৪৩ অপরাহ্ন / ৩১২
ত্রিশালে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

ময়মনসিংহের ত্রিশালে বালুভর্তি ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বালিপাড়া ছোটপুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে পুরুষ তিনজন, এক শিশু ও এক নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে পুলিশ জানিয়েছে।

ত্রিশাল থানার ওসি মাইনুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।