ট্রেন আটকে গেটম্যানের দাবিতে মানববন্ধন


প্রকাশের সময় : অক্টোবর ৮, ২০২২, ৪:৪৮ অপরাহ্ণ / ৩২৫
ট্রেন আটকে গেটম্যানের দাবিতে মানববন্ধন
Spread the love

টাঙ্গাইলের কালিহাতীতে অরক্ষিত রেলক্রসিংয়ে গেটম্যানের দাবিতে মানববন্ধন করা হয়েছে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন ২০ মিনিট আটকে রাখা হয়।

শনিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার সল্লা ইউনিয়নে হাতিয়া-ধুনাইল সড়কের হাতিয়া রেলক্রসিং এলাকায় ৫ গ্রামবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রেললাইন নির্মাণের পর থেকে হাতিয়ার এই রেলক্রসিংয়ে শিশুসহ অন্তত দেড় শতাধিক লোক নিহত হয়েছে। তারপরেও এই ক্রসিংয়ে রেলগেট ও গেটম্যান নিয়োগ দেয়নি রেল কর্তৃপক্ষ। দ্রুত রেলগেট ও গেটম্যানের দাবি তাদের। রেলগেট ও গেটম্যানের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে মহাসড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার হুমকি তাদের।

এ সময় বক্তব্য রাখেন, সল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল খালেক, ৮নং ওয়ার্ডের জহিরুল ইসলাম, ৯নং ওয়ার্ডের মো. হুমায়ন, বীর মুক্তিযোদ্ধা ফটিক মণ্ডল প্রমুখ।

Translate »

link slot tergacor