জিএমপির গাছা থানা পরিদর্শন করলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২২, ৮:০৯ অপরাহ্ণ / ৩৯৩
জিএমপির গাছা থানা পরিদর্শন করলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম
Spread the love

জাহিদ হাসান জিহাদঃ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোল্লা নজরুল ইসলাম গাছা থানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার তিনি থানা পরিদর্শন করেন। এসময় গাছা থানার একদল চৌকষ পুলিশ সদস্য নবনিযুক্ত পুলিশ কমিশনারকে গার্ড অফ অনার দিয়ে সম্মান প্রদর্শন করেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ে করেন।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ দেলোয়ার হোসেন (বিপিএম সেবা, পিপিএম বাব) উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) জনাব ইলতুৎ মিশ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) জনাব হাসিবুল আলম ও সহকারী পুলিশ কমিশনার (গাছা জোন) জনাব মোঃ মাকসুদুর রহমান।, গাছা থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন প্রমুখ।

 

Translate »