জমি সংক্রান্ত বিরোধের মিমাংসায় ডেকে ৫ জনকে কুপিয়ে যখম করার অভিযোগ


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২২, ৪:১৫ অপরাহ্ণ / ৩৯৮
জমি সংক্রান্ত বিরোধের মিমাংসায় ডেকে  ৫ জনকে কুপিয়ে যখম করার অভিযোগ
Spread the love

রাকিবুল ইসলাম তনু ,পটুয়াখালী ঃ

পটুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের মিমাংসার কথা বলে ডেকে নিয়ে ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। তাদেরকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় দশমিনা উপজেলার বেতাগী-শাকিনপুর ইউনিয়নের বেতাগী গ্রামে এঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন মোঃ কামাল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আমাদের ৬৯ শতাংশ জমি জোরপূর্বক দখল করে রেখেছে মোঃ কাওসার মাওলানা গ্রুপ। ওই জমি ফিরে পেতে গত বুধবার দশমিনা আদালতে তাদের বিরুদ্ধে একটি জমি দখলের মামলা করেন তাঁর বড় ভাই ফজলে করিম । আদালতে মামলা হওয়ার পরে তারা ক্ষিপ্ত হয়ে যায়। শুক্রবার সকালে গাবতলার মোর বাজারে বসে মিমাংসা হবে বলে তাদের ডেকে নেয় মোঃ নেছার উদ্দিন । ঐ বাজারে গেলে পূর্বপরিকল্পিত ভাবে মোঃ কাওসার মাওলানা, মোঃ নেছার উদ্দিন, মোঃ সোবাহান, সহিদুল ইসলাম (চুন্ন) ও মোঃ রাসেলসহ ১৫/২০জনের একটি দল দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে ইমরান হোসেন (২৫), মোঃ মনির (৩৫), মোঃ ইব্রাহিম (৩০, নুরইসলাম (৬০), ও নুরুল হকসহ আমাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা আমাদেরকে দ্রুত উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

এবিষয়ে অভিযুক্ত মোঃ কাওসার মাওলানার কাছে জানতে চাইলে বলেন এ ঘটনায় আমাদের লোকজনও আহত হয়েছে। তাদের নিয়ে হাসপাতালে আছি। আমি আপনার সাথে পরে কথা বলবো।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman