চৌহালীতে ১৫ টাকা কেজির চাল উদ্বোধন


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২২, ৭:২৪ অপরাহ্ন / ৩৫৩
চৌহালীতে ১৫ টাকা কেজির চাল উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

“শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ, ক্ষুধায় এখন ভয় নাই, ১৫ টাকায় চাল পাই’ এই স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত স্বল্প আয়ের মানুষের মাঝে ১৫ টাকা দরে চাল প্রদানের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে চৌহালী উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের বাস্তবায়নে খাষপুকুরিয়া ও খাষকাউলিয়া ইউনিয়নসহ মোট সাতটি ইউনিয়ন এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার ৷ এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার ও সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু সাইদ বিদ্যুৎ , খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু, মৎস্য দপ্তরের জৈষ্ঠ ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম সিকদার ও খাষপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু দাউদ সরকার৷ প্রসঙ্গ উপজেলার ৭ টি ইউনিয়নে ২জন করে ডিলারের মাধ্যমে স্বল্প আয়ের উপকারভোগীদের মাঝে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে প্রতিজনকে ৩০ কেজি করে চাল প্রদান করা হবে৷