চৌহালীতে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত ছাত্রলীগ নেতা সোলাইমান


প্রকাশের সময় : অক্টোবর ৯, ২০২২, ১২:৫১ অপরাহ্ণ / ৩৯১
চৌহালীতে নেতা-কর্মীদের ভালোবাসায় সিক্ত  ছাত্রলীগ নেতা সোলাইমান
Spread the love

 মোঃ রাসেল মিয়া :

সিরাজগঞ্জের চৌহালীতে ছাত্রলীগ – আওয়ামিলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সোলাইমান হোসাইন। শনিবার সকালে কেন্দ্রীয় এ ছাত্রলীগ নেতা তার নিজ এলাকা চৌহালীতে আগমন করবেন এমন খবর জানাজানি হলে তাকে প্রটোকল দিতে পার্শ্ববর্তী নাগরপুর উপজেলার মাহমুদনগরে বিপুল পরিমাণ ছাত্রলীগ নেতাকর্মী জরো হতে শুরু করে। সকাল সাড়ে এগারোটা দিকে সোলাইমান হোসাইন গাড়ি বহর নিয়ে মাহমুদনগর পৌছালে, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল পরিমাণ নেতাকর্মী কেন্দ্রীয় ছাত্রলীগের এ নেতাকে ফুল দিয়ে বরন করে নেন৷ সেখান থেকে কয়েকশত মোটর সাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রোটোকল দিয়ে, বিভিন্ন শ্লোগান ও করতালিতে মাধ্যমে তাকে চৌহালী উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ব্যাপক সংবর্ধনা দেওয়া হয়। এদিকে দলীয় কার্যালয়ে পুর্বে থেকে অপেক্ষমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন আহম্মেদ ও সাধারণ সম্পাদক ফারুক সরকার সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আঃ রহিম রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইন মোল্লার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক চুন্নু তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক আরিফ সরকার, ফার্মাসিস্ট ও কলামিস্ট ইমরান হোসেন, উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতি রোকনুজ্জামান রকু, সাংগঠনিক সম্পাদক মিয়া রবিউল ইসলাম, রমজান প্রামানিক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ছাত্রবিষয়ক সম্পাদক আলেকউজ্জামান হিমু, উপ ক্রিড়া সম্পাদক আফসার হোসেন রানা, সহ সম্পাদক আজিজুল হক রিমন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক শেখ আরিফিন ইমরোজ, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, উপ পাঠাগার সম্পাদক রানাফ আতিক সাদ, ড.মোহাম্মদ শহীদুল্লাহ হল সংসদের সাবেক সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

Translate »

link slot tergacor