চট্টগ্রাম জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর স্বাধীনতা দিবস উদযাপন


প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৩, ১১:৪৩ পূর্বাহ্ণ / ২৬৮
চট্টগ্রাম জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর স্বাধীনতা দিবস উদযাপন
Spread the love

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস, ২০২৩ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব ড. আজিজ আহমদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমী।
এছাড়াও উপস্থিত ছিলেন সকল বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজবৃন্দ এবং জেলা জজশীপ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীতে কর্মরত সকল পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ।
অনুষ্টানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর অবদান, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষাধিক শহীদের প্রাণ ও ২ লক্ষাধিক মা- বোনের সম্ভ্রম আত্মত্যাগ, যুদ্ধাপরাধীদপর বিচারে বিচার বিভাগের অবদান এবং স্বাধীনতা রক্ষায় স্বাধীন বিচার বিভাগের ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা করা হয়।

Translate »

link slot tergacor