

তামাবিল স্থলবন্দর প্রতিনিধি :
আগামী ২ রা নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে গোয়াইনঘাট উপজেলার ৪ ইউনিয়নের নির্বাচন।এবারের নির্বাচনেও দলীয় প্রতীক ব্যবহার করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলীয় প্রতীকের জন্য মনোনয়নে একাধিক ব্যক্তিরা আবেদন করার ফলে যাচাই বাচাই প্রতিক্রিয়া শেষে প্রার্থী নির্বাচিত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত একটি বার্তায় নিম্নোক্ত ৪ জনের নাম উল্লেখ্য আছে। গোয়াইনঘাট সদর ইউনিয়নে সুভাষ চন্দ্র ছানা,৩ নং পূর্ব জাফলংয়ে রফিকুল ইসলাম,মধ্য জাফলং এ ফারুক হোসেন ও পশ্চিম জাফলংয়ে মোঃ নজরুল ইসলাম।
আপনার মতামত লিখুন :