কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ” সামাজিক সম্প্রীতি সমাবেশে” অনুষ্ঠিত হয়েছে


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩০, ২০২২, ৭:৫৪ পূর্বাহ্ণ / ৩৫১
কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ” সামাজিক সম্প্রীতি সমাবেশে” অনুষ্ঠিত হয়েছে
Spread the love

পটুখালীর কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ” সামাজিক সম্প্রীতি সমাবেশে” অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলাপাড়া নির্বাহী কর্মকর্তা জনাব শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র মো.আনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসীম।

এছাড়া বক্তব্য রাখেন, অং হেলথ্ এন্ড এডুকেশন ডেভেলপেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক নিউ নিউ খেইন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হিরা হাওলাদার স্বপন, উপজেলা পরিষদ জামে মসজিদ ইমাম মাওলানা মাসুম বিল্লাহ রুমি, মাটিন বৈরাগী প্রমুখ।

সমাবশে বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ, রাজনৈতিক বর্গ, ধর্মীয় নেতা, শিক্ষক শিক্ষিকা,সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী বৃন্দ, সাংবাদিকসহ মুসলিম, হিন্দু, খ্রীষ্টান ও বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Translate »