

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় বালিয়াতলী ইউনিয়ন পরিষদের সামনে শনিবার দুপুরে ট্রলি ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন শিশু নিহত হয়েছে , মহিলা ও অটো চালক সহ ৭ জন গুরুতর আহত হয়েছে। সাতজনের অবস্থাই আশঙ্কা জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, চাপলী বাজার থেকে ১০/১২জন যাত্রী অটোযোগে কলাপাড়ায় আসছিল, এ সময় বালিয়াতলী থেকে আসা একটি ট্রলি ও ইজিবাইকের চাপা দেয়, এসময় ঘটনার স্থানে ১৩ বছরের এক শিশুর নিহত হন এবং অটোতে থাকা শিশু, মহিলা ও অটোচালকসহ ৭ জন গুরুতর আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা শেষ আশঙ্কা জনক অবস্থায় বরিশাল সেবাচিম হাসপাতালে রেফার করেছেন চিকিৎসক। আহতদের মধ্যে এক মহিলার দুই পা কেটে ফেলা হয়েছে।
আপনার মতামত লিখুন :