এসএসসি ব্যাচ ২০০০ চট্টগ্রাম এর মিলনমেলা অনুষ্ঠিত


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৭, ২০২৩, ১০:৫৬ অপরাহ্ন / ৪৪৬
এসএসসি ব্যাচ ২০০০ চট্টগ্রাম এর মিলনমেলা অনুষ্ঠিত

 

ফেসবুক ভিত্তিক গ্রুপ এস এস সি ব্যাচ ২০০০ চট্টগ্রাম এর মিলন মেলা নগরীর অভিজাত কনভেনশন সেন্টার দ্যা কিং অফ চিটাগং এ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ নয় সারা দেশ থেকে প্রায় ১২০০ নিবন্ধিত সদস্য এই মিলন মেলায় অংশগ্রহণ করে।

গ্রুপের চীফ এডমিন সৈয়দ তাইমুর তানসীর মোর্শেদের পরিচালনায়, গ্রুপ এডভাইজার অশোক কুমার রায়, কফিল উদ্দিন পিন্টু, তারেকুল কালাম তুহিন, মাসুদ পারভেজ, ওমর সাদেক ও টিপু সুলতান,গ্রুপ এডমিন মোঃ ইয়াকুব আলী সুমন,হেলাল উদ্দিন শিকদার, মোহাম্মদ মিজানুর রহমান,

অধ্যক্ষ শফিউল আজম চৌধুরী, হুমায়ুন কবির, ইঞ্জিনিয়ার আশরাফুল আবেদীন, মেহেদী হাসান, কামাল উদ্দিন ও এড মোঃ সরোয়ার হোসাইন লাভলুর সহযোগিতায় দিনব্যাপী অনুষ্ঠান দিনব্যাপী এই অনুষ্ঠান সকাল আটটায় শুরু হয়ে রাত দশটায় শেষ হয়।

ফ্রি স্বাস্থ ক্যাম্প, মেহেদী অনুষ্ঠান সহ বিভিন্ন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, রকমারি আচারের আইটেম, ঐতিহ্যবাহী ভাপা পিঠা ও চা, কপি, পান সহ বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, নৃত্য অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।