

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর থেকে কুয়াকাটা ঘুরতে যাওয়ার পথে বরিশালোর উজিরপুর এলকায় বাস ও মাইক্রোবসের সংঘর্ষে নিহত ৬ জনের জানাজা একত্রে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় গাজীপুর সিটি করপোরেশন ১১ নং ওয়ার্ডে পর্ব কৃষ্ণপুর নছের মার্কেট এই জানাজা অনুষ্ঠিত হয়। তাদের জানাজায় গাজীপুরের সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা নামাজ শেষে যার যার পারিবারিক কবরে দাফন করা হয়।
নিহতারা হলেন, গাজীপুর সিটি করপোরেশন ১১ নং ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের ফজিরুল ইসলামের ছেলে রুহুল আমিন, আব্দুর রহমানের ছেলে হারুনর রশীদ, জয়ের টেক গ্রামের রহমানের ছেলে জালাল সোসেন, হাসান আলীর ছেলে আব্দুস সালাম, জব্বারের ছেলে শহিদুল ইসলাম ও আহাকি এলাকার তমিজ উদ্দিনের ছেলে হাসান।
এলাকাবাসী ও ভ্রমণসঙ্গীরা জানান, পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমনের উদ্দেশ্য গতকাল সকাল ৬ টার দিকে রওনা হয়। দুটি মাইক্সোবাসে মোট ২৩ জন সফরসঙ্গী ছিলেন। নিহতদের গাড়িতে মোট ১০ জন ছিলেন। তারমধ্য ৬ জন মারা গেছে বাকি চারজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধী রয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে তাদের মৃত্যুতে শোকে কাতর পুরো এলাকার মানুষ।
উল্লেখ্য,বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :