সীতাকুণ্ড যুব সংগঠন ঐক্য ফোরামের সদস্য ফরম বিতরণ শুরু


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১১:২৫ অপরাহ্ণ / ২৮১
সীতাকুণ্ড যুব সংগঠন ঐক্য ফোরামের সদস্য ফরম বিতরণ শুরু
Spread the love

১৩/০৯/২০২৪ ইংরেজি তারিখ সীতাকুন্ড সামাজিক সংগঠন ও উদ্যোক্তা ঐক্য ফোরাম এর সদস্য ফরম বিতরণ শুরু হয়।

গত ১৮ শে জুন ২০২১ ইংরেজি তারিখে এই সংগঠনের যাত্রা শুরু করলেও করোণা কালীন সময়ে স্বৈরাচারী সরকারের বাধার সম্মুখে এই সংগঠনের যাত্রা থেমে গেলেও ফেসবুক এবং মেসেঞ্জার ভিত্তিক গ্রুপে এই সংগঠনের কার্যক্রম চালু থাকে। গত ৭ সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি তারিখ পুনরায় আনুষ্ঠানিকভাবে নতুন নামে এই সংগঠনের যাত্রা শুরু করে। অনুষ্ঠানে ৪১ টি যুব উন্নয়নের দিন নিবন্ধিত এবং অনবদ্বন্দ্বিত সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রত্যেকটা নিবন্ধিত ও অনিবন্ধিত সংগঠনকে ৫০০ টাকা প্রাথমিক সদস্য ফি জমা দিয়ে সদস্য ফরম বিতরণের নিয়ম করা হয়। উক্ত সদস্য ফরম বিতরণের প্রথম দিন যে সকল সংগঠন ফরম গ্রহণ করেছে ১. দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ, ২. দুরন্ত পথিক আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, ৩. আলোর দিশারি যুব সংগঠন, ৪. ইয়ুথ ৭১ ফাউন্ডেশন ৫. সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটি, ৬. আদর্শ ছাত্র ও যুব সমাজ, ৭. সোনার বাংলা গড়বো মানবতার ব্লাড ফাউন্ডেশন , ৮. সীতাকুণ্ড যুব উন্নয়ন ফাউন্ডেশন।
সদস্যর ফরম বিতরণ কালে সংগঠনের আহ্বায়ক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, সদস্য সচিব প্রভাষক মোঃ নাজিমুজ্জামান রাশেদ, যুগ্ন আহবায়ক এমকে মনির, আহবায়ক কমিটির সদস্য আক্তার হোসেন এলিট, মোঃ কামাল উদ্দিন, সাইদুল করিম রিপন, সোনার বাংলা গর্ব মানবতার ব্লাড ফাউন্ডেশন এর সভাপতি মোঃ কাউসার আলম , সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদ লোকমান হোসেন, আদর্শ ছাত্র ও যুব সমাজের সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।

Translate »