সীতাকুণ্ডে উপজেলা বিএনপির বর্ধিত সভা, জাল নোটিশের ঘটনায় তীব্র নিন্দা


প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ১:০৮ পূর্বাহ্ন / ৭৮০
সীতাকুণ্ডে উপজেলা বিএনপির বর্ধিত সভা, জাল নোটিশের ঘটনায় তীব্র নিন্দা
Spread the love

সীতাকুণ্ডের একটি কমিউনিটি সেন্টারে গত ১ ডিসেম্বর ২০২৫ ইংরেজি তারিখ উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী মোহাম্মদ সুজাউদ্দিন এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন। উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

সভায় সম্প্রতি সীতাকুণ্ড উপজেলা বিএনপির প্যাড ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ভুয়া নোটিশ তৈরির ঘটনাটি প্রধান আলোচ্য বিষয় হিসেবে উত্থাপিত হয়। নেতৃবৃন্দ জানান, দলের কারো স্বাক্ষর জাল করে এবং ভিত্তিহীন তথ্য ব্যবহার করে একটি বানোয়াট নোটিশ ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং উপজেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।

 

নেতারা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিভ্রান্তি ছড়ানো এবং মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যারা কেন্দ্রের সিদ্ধান্ত অমান্য করছে বা প্রার্থীর প্রচারণায় বাধা দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রের প্রতি আহ্বান জানানো হয়।

 

সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে, জাল নোটিশ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দলের শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নিকট লিখিতভাবে প্রেরণ করা হবে।

সভায় আরও বলা হয়, উপজেলা বিএনপির সকল নেতা-কর্মীকে কেন্দ্রের নির্দেশনা ব্যতীত কোনো বিভ্রান্তিকর, বিতর্কিত বা সাংগঠনিক ক্ষতিকর পদক্ষেপ না নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। কেন্দ্রের সিদ্ধান্ত ও দলের ঐক্যকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার ওপর জোর দেওয়া হয়।

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড, আকবর শাহ, পাহাড়তলী–খুলশী আংশিক) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মোহাম্মদ সালাউদ্দিন সভায় বলেন, দলের ভেতরে শৃঙ্খলা, ঐক্য এবং সুস্থ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এখন সবচেয়ে জরুরি। তিনি সবাইকে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কাজ করার অনুরোধ জানান।

সভা শেষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

mahjong

spaceman

nona88

nona88

nona88

kantonghoki88 link alternatif

nona88

mahjong

nona88

crazyrich88 link alternatif

star88

star88

nona88

slot777

nona88

crazyrich88

genting138