

সীতাকুণ্ড প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সীতাকুণ্ড উপজেলার ১ ও ২ নং ওয়ার্ড সোনাইছড়ি ইউনিয়ন শাখার পক্ষ থেকে জোড়আমতল আল-আমিন ইসলামিয়া দাখিল সুন্নিয়া মাদ্রাসায় একটি ল্যাপটপ প্রদান করা হয়েছে।
সম্প্রতি মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে তফজ্জল আহম্মদ স্মৃতি ফাউন্ডেশনের পরিচালক ইফতেখার আহম্মদ জুয়েল ল্যাপটপটি মাদ্রাসার সুপার মাওলানা আবু কায়সারের হাতে তুলে দেন।
অনুষ্ঠানে ইফতেখার আহম্মদ জুয়েল বলেন, “শিক্ষার্থীদের প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তির দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে সফলতার পথে এগিয়ে যাবে।”
মাদ্রাসার সুপার মাওলানা আবু কায়সার বলেন, “এই ল্যাপটপ শিক্ষার্থীদের আধুনিক শিক্ষার সুযোগ তৈরি করবে। এমন মহৎ উদ্যোগের জন্য বিএনপি এবং ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য নিজাম উদ্দিন, সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক সায়েদ আহম্মদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন লিটন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি হলাল উদ্দিন, সহ-সভাপতি আবু তৈয়ব রানা, সাধারণ সম্পাদক হাশেম শামীম, ২নং ওয়ার্ড সভাপতি মোঃ হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ আয়োজনের মাধ্যমে বিএনপি তাদের শিক্ষাবান্ধব মনোভাবের আরেকটি উদাহরণ স্থাপন করল। প্রযুক্তি শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :