যশোরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি


প্রকাশের সময় : নভেম্বর ২৬, ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ণ / ৪৩২
যশোরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি
Spread the love

 

স্টাফ রিপোর্টার : যশোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ২৬ নভেম্বর সকাল ১১টায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ এর উদ্বোধন করা হয়।
মেলার শুভ উদ্বোধন করেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা কমিটির সভাপতি বাসুদেব ঘোষ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যশোর সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি জেসমিন আক্তার, নির্বাহী সম্পাদক আব্দুর রহমান, সিনিয়র নির্বাহী যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ও পৌরশাখার নেত্রী সোনিয়া লাইজু সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

এসময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি যশোর জেলা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ডিজিটাল শিক্ষা উপকরণ ব্যবহার করে শিক্ষার্থীদের বৈজ্ঞানিক ও সহজ পদ্ধতিতে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং শিক্ষার্থীদের উপবৃত্তি ও কীডস এলাউন্স ডিজিটাল পদ্ধতিতে পাচ্ছে এবং শিক্ষক বদলি কার্যক্রমে খুব সহজে ও কম সময়ে ডিজিটাল সেবা পাচ্ছে যা ইতিবাচক দিক।

Translate »