ভুল চিকিৎসার কারণ জানতে চাওয়ায় সাংবাদিককে লাঞ্চিত করেন চিকিৎসক


প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৬, ২০২২, ৭:৩৩ পূর্বাহ্ণ / ৩১৯
ভুল চিকিৎসার কারণ জানতে চাওয়ায় সাংবাদিককে লাঞ্চিত করেন চিকিৎসক
Spread the love

মমিনুল হক রুবেল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ট্রমা জেনারেল হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনের সময় জাতীয় দৈনিক মতপ্রকাশের জেলা প্রতিনিধি ও স্থানীয় নিউজ পোর্টাল স্বাধিকার নিউজ.কমের সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান আসাদের মোবাইল ছিনিয়ে নিয়ে প্রায় আধা ঘন্টা আটকে রেখে হামলা ও মারধরের প্রচেষ্টা করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থালে গিয়ে তাকে উদ্ধার করে ।

এ ঘটনায় সিভিল সার্জন বরাবর ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের আবাসিক সার্জন ডাঃ মোঃ ফয়সাল আল-আহসানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সেই রোগীর স্বজন এবং সাংবাদিক আসাদুজ্জামান আসাদ। এছাড়াও সদর মডেল থানায় সাধারণ ডাইরীও করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, ডাঃ মোঃ ফয়সাল আল-আহসান সদর হাসপাতালের বাইরেও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল, ট্রমা জেনারেল হাসপাতাল সহ আশুগঞ্জে নিজের মালিকানাধীন লাভিটা হাসপাতালে নিয়মিত চিকিৎসা প্রদান করেন। সিনিয়র ডাক্তারদের নিষেধাজ্ঞা থাকার পরও কিডনি জনিত সমস্যার রোগী তুহিন আহমেদ এর গলায় পেস্টুলা করতে গিয়ে ভুল করেন ডাঃ মোঃ ফয়সাল আল-আহসান, এই ভুলে রোগীর অবস্থা আরো অবনতি হয়, রোগীর স্বজনরা ডাক্তারের সাথে কথা বলার সুযোগ না পেয়ে সাংবাদিকের সাথে যোগাযোগ করেন।

পরে ডাক্তারের অনুমতিক্রমে এই বিষয়ে কথা বলতে সাংবাদিক তার চেম্বারে গেলে তিনি সাংবাদিকের করা প্রশ্নের সদুত্তর দিতে না পেরে তার মোবাইল ফোন কেড়ে নেন। এবং প্রায় আধা ঘন্টা আটকে রাখেন। পরে মোবাইল ফেরত চাইলে তিনি হাসপাতালের কর্তৃপক্ষকে নির্দেশ দেন সাংবাদিক এবং রোগীর স্বজনকে মারধর করে হাসপাতাল থেকে বের করে দিতে।

Translate »