ভাটিয়ারী হাজি টিএসি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ৪ জানুয়ারি


প্রকাশের সময় : জানুয়ারি ১, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ / ১৯৩
ভাটিয়ারী হাজি টিএসি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ৪ জানুয়ারি
Spread the love

সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী ভাটিয়ারী হাজি তোবারক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের (টিএসি) প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে আগামী ৪ জানুয়ারি, শনিবার দিনব্যাপী পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে।

 

বিদ্যালয়টি ১৯৬৮ সালে এলাকার শিক্ষানুরাগী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। হাঁটি হাঁটি পা পা করে এটি ৫৭ বছরে পদার্পণ করেছে। বিদ্যালয়ের দীর্ঘ এই পথচলা উদযাপনের লক্ষ্যে এবং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন পুনঃস্থাপনের উদ্দেশ্যে এই পুনর্মিলনী আয়োজন করা হয়েছে।

 

উৎসব উপলক্ষে বুধবার বিকেলে বিদ্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। লিখিত বক্তব্যে পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক আলহাজ্ব মোঃ নুরুল আনোয়ার বলেন, “এই বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের জীবনের শিকড়, আমাদের গর্ব। পুনর্মিলনী আমাদের সবাইকে পুরোনো দিনগুলোতে ফিরে যাওয়ার সুযোগ করে দেবে।”

 

এছাড়া, কমিটির যুগ্ম সম্পাদক মোঃ নুরুল আফছার বলেন, “আমাদের এই বিদ্যালয় শুধু শিক্ষা নয়, মানবিক মূল্যবোধ ও নেতৃত্ব তৈরির একটি শক্তিশালী মঞ্চ। প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার মাধ্যমে বিদ্যালয়ের সাফল্যের গল্পগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই আমাদের লক্ষ্য।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ ফিরোজুল আলম, যুগ্ম সদস্য সচিব মোঃ সালামত ও মোঃ খোরশেদ আলম, সদস্য মো. ফারুক হোসেন, মোঃ সালাহ উদ্দিন, মোঃ ইকবাল হোসেন এবং সোহেল রানা রাজুসহ বিভিন্ন ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের নেতৃবৃন্দ।

দিনব্যাপী উৎসবে থাকবে স্মৃতিচারণ পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময় এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা। এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করবে এবং বিদ্যালয়ের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে।

আয়োজক কমিটি আশা করছে, সকল প্রাক্তন শিক্ষার্থীর অংশগ্রহণে এই উৎসব হবে একটি স্মরণীয় দিন।

 

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman