বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুতের লাইন ক্রু নিহত।


প্রকাশের সময় : জুন ৩, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ / ৫৫৩
বৈদ্যুতিক সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুতের লাইন ক্রু নিহত।
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরো।
পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনের সংযোগ দেয়ার সময় পল্লী বিদ্যুতের লাইন ক্রু (লেভেল-১) মোহাম্মদ হাসনাইন (২২) বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন। সহকর্মীদের অভিযোগ সিনিয়র অফিসারদের অবহেলায় এই দুর্ঘটনা ঘটেছে।

সোমবার (০৩জুন) উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী এলাকায় দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত লাইন ক্রু মোহাম্মদ হাসনাইন ভোলা জেলার দৌলতখান উপজেলার চালিতাতলী গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘূর্ণিঝড় ‘রিমাল’ এর কারণে ঘটনাস্থলের বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিলো প্রায় ৭ দিন। ঝড়ের আগে থেকেই ওই ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের টেকনিসিয়ান ছুটিতে ছিলেন। ঘটনার দিন অফিস থেকে জুনিয়র দুজন লাইন ক্রু সংযোগটি চালু করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের অভিযোগ, লাইন সংযোগ সময় একজন সিনিয়র টেকনিসিয়ান সেখানে থাকা প্রয়োজন কিন্তু আমাদের অফিসাররা জুনিয়রদের প্রেসার দিয়ে টেকনিসিয়ান ছাড়া কাজটা করানোর কারণে তাদের সহকর্মী নিহত হয়েছেন। তাই এই দুর্ঘটনার জন্য তারা সিনিয়র অফিসারদের দায়ী করেছেন।

অভিযোগের বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুজিবুর রহমান চৌধুরী গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হয়নি। তবে দুর্ঘটনার বিষয়ে তিনি বলেন, আমাদের সহকর্মী পুলে কাজ করার সময় ট্রান্সফরমার ডাউন না করে, সংযোগ দিচ্ছিলো। এসময় বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা গেছেন। এজন্য দুঃখ প্রকাশও করছি।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

mahjong

spaceman

nona88

nona88

nona88

nona88

nona88

mahjong

nona88

crazyrich88

star88

star88

nona88