

নিজস্ব প্রতিবেদক।
বৃটেনের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয়থেকে জরুরি ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করলেন কক্সবাজারের সন্তান শাহরিয়ার আজাদ আবীর। বৃহস্পতিবার লন্ডন সময় সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাথেডেলে অনুষ্ঠিত সমাবর্তন অনুষ্ঠানে তিনি স্নাতক পাশের সনদ গ্রহন করেন। শাহরিয়ার আজাদ আবীর কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা ও লবন মিল মালিক সমিতির সভাপতি সামশুল আলম আজাদ ও শেখ নাসরিন সুলতানা মুক্তার বড় সন্তান। তিনিই কক্সবাজার থেকে প্রথম কোনো শিক্ষার্থী যিনি জরুরি ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করলেন। এদিকে এক প্রতিক্রিয়ায় আবীর জানান, ইসলামপুরের মতো উপকূলীয় এলাকায় জন্ম নেয়ার কারনে প্রাকৃতিক দূর্যোগের বিভীষিকা দেখেছি। তাই এ বিষয়ে লেখাপড়া করেছি, যাতে জন্মাঞ্চলের মানুষকে দূর্যোগ ব্যবস্থাপনার কৌশলগত সহযোগিতা করতে পারি। তিনি তার নিজ এলাকা ইসলামপুরসহ জেলাবাসীর দোয়া চেয়েছেন।
আপনার মতামত লিখুন :