বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন


প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৪, ৬:৫৫ অপরাহ্ণ / ১২০
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণিল আয়োজন
Spread the love

চট্টগ্রাম ব্যুরো:

আগামীকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্র তার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে কেন্দ্রটি নানা আয়োজনে সাজানো হয়েছে, যার মধ্যে রয়েছে বিশেষ আলোচনা অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, প্রামাণ্যচিত্র এবং বিভিন্ন পেশাজীবীদের শুভেচ্ছা বক্তব্য।

 

বর্ণিল আয়োজনে প্রযোজক ইলন সফিরের তত্ত্বাবধানে এবং জেনারেল ম্যানেজার ঈমাম হোসাইনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ আলোচনা অনুষ্ঠান উপস্থাপনা করেছেন অধ্যাপক শাহ আলম। এতে আলোচক হিসেবে অংশ নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, কণ্ঠশিল্পী আব্দুল মান্নান রানা এবং এনটিভির ব্যুরো চিফ শামসুল হক হায়দরী।

 

১৯৯৩ সালে সাবেক যোগাযোগ মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ (বীর বিক্রম)-এর তত্ত্বাবধানে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিটিভি চট্টগ্রাম কেন্দ্র প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তবে সরকার পরিবর্তনের কারণে বিএনপি এটি উদ্বোধন করতে পারেনি। ১৯ ডিসেম্বর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার কেন্দ্রটি আংশিক কার্যকর করে উদ্বোধন করে।

 

বিগত ২৮ বছরে সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রাম কেন্দ্র স্থানীয় ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি দেশের ১৮ কোটি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে কাজ করছে। জেনারেল ম্যানেজার ঈমাম হোসাইন বলেন, “কেন্দ্রটি ব্যক্তিবন্দনা থেকে সরে এসে সকল শ্রেণির মানুষের কথা তুলে ধরছে। মানসম্মত অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের মাধ্যমে এটি হবে জনগণের আসল কণ্ঠস্বর।”

 

উপলক্ষটি ঘিরে আয়োজন করা হয়েছে ব্যান্ড সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘ধ্রুবতারা’, সরাসরি সংগীত অনুষ্ঠান ‘হৃদয়ের গান’, বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান এবং বিভিন্ন শুভেচ্ছা বার্তা। সব অনুষ্ঠান ইতোমধ্যেই নির্মাণ সম্পন্ন হয়েছে।

 

ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির ধারক

১৯৯৬ সালে উদ্বোধনের পর থেকে বিটিভি চট্টগ্রাম কেন্দ্র চট্টগ্রামের ব্যবসা-বাণিজ্য, শিল্প, সংস্কৃতি এবং ইতিহাস তুলে ধরার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রামের পরিচিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা

পালন করে আসছে।

 

Translate »