

রাশিদুল ইসলাম ইজাজ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর বাউফল উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির গাজীর অনিয়ম ও দুর্নীতির বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষকদল ও সর্বস্তরের জনগনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বাউফলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বানিজ্য, আওয়ামী দোসরদের নানা অনৈতিক সুবিধা প্রদান এবং সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. নবীন তালুকদারের জানাজা নামাজ পরতে বাধাপ্রদানসহ নানা অভিযোগ করা হয় বশির গাজীর বিরুদ্ধে। স্বাধীনতার পর বাউফলে বশির গাজীর মত এত দুর্নিতীবাজ কর্মকর্তা আর আসেননি বলেও দাবি করেন নেতারা। তাকে শুধু বদলি করে সমাধান হবে না বরং চাকুরিচ্যুত করা দাবি জানানো হয়।
এসময় বক্তারা কৃষি কর্মকর্তা অনিরুদ্ধ দাসের বিরুদ্ধে কৃষি প্রশিক্ষণের ২কোটি টাকা অত্মসাতের খবর বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ হয়। তার পরেও কৃষি কর্মকর্ত কিভাবে বহাল তবিয়তে আছেন সেটা নিয়েও প্রশ্ন করেন। এছারাও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজিব বিশ্বাসের ১০পার্সেন্ট কর্মকর্তা হিসেবে আখ্যা দিয়ে তাকেও অপসারনের দাবি জানানো হয়।
এসময় কৃষক দলের সদস্য সচিব সোহেল আকনকে নিয়ে মিথ্যা সংবাদ প্রত্যাহারের জন্য ৪৮ঘন্টার অল্টিমেটাম দেয়া হয়। ৪৮ঘন্টার মধ্যে ওই বক্তব্য প্রত্যাহার করা না হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হবে বলেও হুশিয়ারী দেন বক্তারা ।
আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহবায়ক তৌহিদুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব সোহেল আকন ও কৃষক দল নেতা মো. সোহরাব হোসেন সর্দার প্রমুখ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজিকে ফোন করা হলে প্রথমে ফোন রিসিভ করে মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন। এরপর একাধিকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
আপনার মতামত লিখুন :