

মোহাম্মদ নাজিমুজ্জামান রাশেদ:
বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের পক্ষ থেকে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত বন্ধু এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু-কে সংবর্ধনা প্রদান করা হয়। তাড়াশ প্যারামেডিকেল কলেজে অনুষ্ঠিত এ বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের কৃতি ছাত্র ও অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন তাড়াশ প্যারামেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. ইব্রাহিম শিকদার রাজু। সংবর্ধনা অনুষ্ঠানের মূল আয়োজকদের মধ্যে ছিলেন এসএসসি ২০০০ ব্যাচের সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ মোতাহের হোসেন রানা, তারেকুল হাসান, নুরুন নবী চৌধুরী টুটুল, মোহাম্মদ শাহজাহান, আব্দুল্লাহ ফারুক, জসীম উদ্দিন, মোঃ আবু এরশাদ, মোঃ ইকবাল হোসেন, মোঃ মহি উদ্দিন, ও জামাল উদ্দিন।
সংবর্ধিত অতিথি এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু তাঁর বক্তব্যে বলেন, “বন্ধুদের ভালোবাসা ও সম্মান পেয়ে আমি অভিভূত। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে এসে মনে হচ্ছে, আমরা সময়ের ধারাবাহিকতায় একে অপরের পাশে থেকে যে বন্ধন তৈরি করেছি, সেটি কখনো ভাঙবে না। এসএসসি ২০০০ ব্যাচের এই বন্ধুত্ব আমাকে জীবনের প্রতিটি পদক্ষেপে এগিয়ে যেতে অনুপ্রাণিত করেছে। আমি ভবিষ্যতেও আপনাদের সবার পাশে থাকব এবং এই বন্ধুত্বকে আরো গভীর করব। এই বিশেষ মুহূর্তে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই।”
অনুষ্ঠানে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আজ আমরা আমাদের বন্ধু এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলুর অর্জনে গর্বিত। তাঁর সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমরা আশা করি, তিনি তার মেধা ও যোগ্যতায় ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছাবেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করবেন।”
উপস্থিত অতিথিদের মধ্যে বি টি এম সির এডমিন ম্যানেজার মোঃ জসিম উদ্দিন-এর উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। বন্ধুরা একত্রে নিজেদের শৈশব ও স্কুল জীবনের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে একসঙ্গে আরও বেশি কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয়। এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।
আপনার মতামত লিখুন :