প্রেমের টানে আসা যুবকের কাছে আসিফের দুঃখ প্রকাশ


প্রকাশের সময় : আগস্ট ৯, ২০২২, ১১:৩৩ পূর্বাহ্ণ / ২০৬৫
প্রেমের টানে আসা যুবকের কাছে আসিফের দুঃখ প্রকাশ
Spread the love

জাহিদ শিকদার, বরিশাল ব্যুরো
প্রেমের টানে ভারতের তামিলনাড়ু থেকে বরিশালে ছুটে আসা প্রেমকান্ত প্রেমিকাকে কাছে না পেয়ে ফিরে গেছেন আবার নিজ দেশেই। ওই যুবকের দাবি ছিল, তার কথিত ওই প্রেমিকার সঙ্গে তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার বর্তমান প্রেমিকের হাতে মারধরের শিকারও হয়েছেন বলে গণমাধ্যমকে জানান তিনি । ব্যর্থ হয়ে প্রেমকান্ত গত শনিবার (৬ আগস্ট) বরগুনা ত্যাগ করেন।
তামিলনাড়ু থেকে আসা যুবককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। যেখানে ভগ্ন হৃদয়ের প্রেমকান্তর প্রতি সমবেদনা প্রকাকশ করেছেন।
আসিফ বলেন ‘প্রেমের ব্যাপারে আমি খুব সেনসিটিভ। যে কোনো সলিড প্রেম দেখলেই পাশে থাকা আমার অভ্যাস। যাদের প্রেমের পক্ষে কাজ করি তাদের সংসার টেকা না টেকার দায়িত্ব আমার না। টিকে গেলে খুশি হই, ভেঙে গেলে কষ্ট পাই। বহুদিন ধরে দেখছি বাংলাদেশি প্রেমিকদের টানে ভিনদেশি মেয়েরা ছুটে আসছেন। ভালবাসার ব্যাপার তো! ভালোই লাগছিল। বাংলাদেশের ছেলেরা বারবার প্রমাণ করেছে, প্রেমের প্রতি তারা বিশ্বস্ত। স্যালুট সফল প্রেমিকগণ।
মেয়েদের ভালোবাসা নিয়ে আসিফ আকবরের একটি পর্যবেক্ষণ রয়েছে বলে ফেসবুকে লিখেছেন। তিনি বলেন,‘মেয়েদের ভালোবাসার ব্যাপারে আমার একটা ছোট অবজারভেশন আছে। তারা প্রেমও করবে, আবার অবুঝ প্রেমিকের সক্ষমতা নিয়ে ক্ষাণিক পরেই দ্বিতীয় অপশনের উপস্থিতি জানান দেবে। পাত্র রেডি, ফ্যামিলি থেকে চাপ আছে, হাতে সময় কম, এখন তুমি কী করবে! সবাইতো আর আমার মতো বীর প্রেমিক না, কেউ কেউ অসহায় প্রেমিকও হয়। ভালোবাসার হিসাব নিকাশে খেই হারিয়ে ব্যর্থ প্রেমিকের খাতায় নাম লিখিয়ে বিরহবিধুর কষ্ট নিয়ে বেঁচে থাকে এই অভাগাগুলো।
প্রেমকান্তকে নিয়ে আসিফ বললেন, ‘প্রেমকান্ত নামের ছেলেটা ভারতের তামিলনাড়ু থেকে বৈধ পথেই বরিশালে এসেছে প্রেমের টানে। এসেই মেয়েটার লোকাল-ফরেন প্রেমিক কোটায় অপমানিত হয়েছে। বাংলাদেশি প্রেমিকরা বিদেশি মেয়েদের সাথে সুন্দর সংসার করছে, অথচ তিন বছরের চলমান প্রেমে প্রেমকান্ত ধোঁকা খেয়ে গেল। জল যতই ঘোলা হউক না কেন, আমার দাবি প্রেমকান্তকে সম্মানজনকভাবে তার দেশে পাঠিয়ে দেয়া হোক। একজন সলিড প্রেমিকের পক্ষ নেয়া পুরুষ হিসেবে আমার দায়িত্ব।

দুঃখ প্রকাশ করে আসিফ লিখেছেন, ‘সরি প্রেমকান্ত, দেশে ফিরে যাও। আর মনে রেখো- বাংলাদেশের প্রেমিকরা মেয়েদের চেয়েও বহুগুণে সলিড প্রেমের ক্ষেত্রে। তুমি ভুল করেছো, সেটা সমস্যা না; ভবিষ্যতে সতর্ক থাকবে এটাই আশা করি। তেলের দাম ব্যাপার না, প্রেমকাতুরে প্রেমকান্তের দলের জন্য ভালোবাসা অবিরাম।

Translate »

fins88

fins88

mister138

nona88

slot

fins88

nona88/

mister138

slot777

milenium88

mister138

fins88

slot bet 200

nona88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

tirto88

wijaya88

plaza88

crazyrich88

star88

slot jepang

mahjong

spaceman