

আকবরশাহ থানার শহীদ লেইন এলাকায় মিজানুর রহমানের কবর জিয়ারতের মুহূর্তটি যেন পুরো এলাকার মানুষের চোখে তাঁর মানবিকতার আরেকটি প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। কবর জিয়ারত শেষে তিনি নিজেই মোনাজাত পরিচালনা করেন। সাধারণত প্রার্থীরা আলেম বা স্থানীয় কারও মাধ্যমে দোয়া সম্পন্ন করেন, কিন্তু কাজী সালাউদ্দিনের এই ব্যতিক্রমী উদ্যোগ উপস্থিত সবাইকে অবাক করেছিল, আবার একই সঙ্গে মুগ্ধও করেছে।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, একজন প্রার্থী যখন মানুষের ব্যক্তিগত শোক-সমবেদনার জায়গায় নিজের আন্তরিকতা আর দায়িত্ববোধ দেখান, তখন জনগণের মনেও তাঁর প্রতি আলাদা সম্মান তৈরি হয়। এই মোনাজাত পরিচালনার দৃশ্যটি দ্রুতই এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁর প্রশংসা দেখা যায়।
কাজী মোঃ সালাউদ্দিন বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা তাঁর নৈতিক দায়িত্ব। রাজনীতি শুধু ক্ষমতার পথ নয়, মানুষের আস্থা অর্জনের মাধ্যম। তিনি আরও জানান, জনগণের দোয়া ও ভালোবাসাই তাঁকে সামনে এগোনোর শক্তি দিচ্ছে।
এলাকাবাসীর ভাষায়, “এমন ব্যবহারই একজন জনপ্রতিনিধির প্রকৃত পরিচয়।”
আপনার মতামত লিখুন :