

মোঃ হাবিব মিয়া :
কিশোরগঞ্জ নিকলীতে ৩ বছর বয়সী শিশুকে গলা টিপে হত্যা করে মা চাদনী (২০), ঘটনাটি ঘটে শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের। নিহত শিশু জোবায়েত উপজেলার সাজনপুর গ্রামের করিম মিয়ার ছেলে। এ ঘটনায় নিজ শিশুকে গলা টিপে হত্যা করার অভিযোগে মা চাদনী আক্তারকে গ্রেফতার করেছে নিকলী থানার পুলিশ। নিহত ওই শিশুর নাম জোবায়েত। এলাকাবাসী সূত্রে জানা যায় , প্রায় ৪ বছর আগে নিকলী উপজেলার সাজন পুর গ্রামের নুর মিয়ার ছেলে করিমের সঙ্গে একই গ্রামের মজলু মিয়ার মেয়ে চাদনীর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ৩ বছরের একটি ছেলে রয়েছে। বিভিন্ন কারণে সংসারে বনিবনা না হওয়ায় ২ বছর আগে চাদনী স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে যান। জোবায়েত মাঝেমধ্যে মা চাদনীর কাছে যেত। ঘটনার দিন শুক্রবার দুপুরে জোবায়েত মায়ের কাছে গেলে বিকেলেও ফিরে না আসায় করিমের মা সুফিয়া বেগম চাদনীর বাড়িতে খোঁজ করতে যান। চাদনী বলেন, জোবায়েত চলে গেছে। এদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার সময় একই গ্রামের হামিদ বেপারির বাড়ির পুকুর পাড়ে জোবায়েতের লাশ পাওয়া যায়। এ ঘটনার খবর পেয়ে নিকলী থানার অফিসার ইনচার্জ ( ওসি) মুহাম্মদ মনসুর আলী আরিফ এর নির্দেশনায় নিকলী থানার( তদন্ত) অফিসার আখতারুজ্জামান খানের নেতৃত্বে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এবং সুকৌশলে মা চাঁদনী আক্তার কে গ্রেফতার করেন। বিষয়টি নিশ্চিত করে নিকলী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনসুর আলী আরিফ জানায়, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহতের মাকে গ্রেফতার করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে‘ চাদনী তার শিশুকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায় স্বীকার করেছে। পরে করিম বাদী হয়ে শনিবার সকালে চাদনীকে আসামি করে নিকলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
আপনার মতামত লিখুন :