নাটঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ
প্রকাশের সময় : আগস্ট ২৬, ২০২২, ১১:২৮ অপরাহ্ণ /
৩১৪

মোঃ রুবেল মিয়া নবীনগর প্রতিনিধি :
লোডশেডিং,জ্বালানী,তেল,সার,গ্যাস ও পরিবহনের ভাড়া বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবকদলের নেতা আব্দুর রহিম মাতাব্বরের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা নাটঘর ইউনিয়ন বিএনপির উদ্যোগে শক্রবার সকালে বিক্ষোভ ও সমামেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মফিজ উদ্দীনের সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হানিফ মোল্লার সঞ্চালণায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ যুগ্ন সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,সেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন মোল্লা,সাধারণ সম্পদক মনির ভান্ডারি,১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বাবু,
৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আরস মিয়া,সাধারণ সম্পাদক সুহেল মিয়া,বিএনপি নেতা মোঃ আলাল মিয়া,এলাই মিয়া প্রমুখ।
বক্তারা বলেন,লোডশেডিং,জ্বালানী,
তেল,সার,গ্যাস ও পরিবহনের ভাড়া বৃদ্ধি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির অংশ হিসেবে বিক্ষোভ করেছি এবং ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবকদলের নেতা আব্দুর রহিম মাতাব্বর কে গুলি করে হত্যা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
Post Views: ৩৮১
আপনার মতামত লিখুন :