নবীনগরে পল্লী বিদ্যুতের অবহেলায় দুটি বসত ঘর পুড়ে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি।


প্রকাশের সময় : আগস্ট ১০, ২০২২, ৫:০৭ অপরাহ্ণ / ৩৫৩
নবীনগরে পল্লী বিদ্যুতের অবহেলায় দুটি বসত ঘর পুড়ে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি।
Spread the love

মোঃ রুবেল মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন বাঘাউড়া দক্ষিণ পশ্চিম পাড়ার ইসহাক মোল্লার ছেলে মনির ও জামালের ঘরে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘরের মালামাল ও আসবাবপত্র নগদ অর্থ স্বর্ণলংকার সহ প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মঙ্গলবার বিকেলে এই ঘটনাটি ঘটে।

সরজমিনে গিয়ে জানাযায়,দুটি বসত ঘরের চালের উপর দিয়ে ১১ হাজার ভোল্টেজ তারের লাইন টানা হয়েছে।এই তার থেকে প্রথমে আগুণের সূত্রপাত হয়,পরে দুটি ঘরে আগুণ ছড়িয়ে পড়লে সেলিন্ডার গ্যাসে গিয়ে আগুণ লাগলে সেলিন্ডার গ্যাস বিস্ফোরণ হয়ে আগুণটি ভায়ভহ আকার ধারণ করে।মসজিদের মাইকে এলান করলে গ্রামের লোকজন ছুটাছুটি করে আসলে প্রায় দুই ঘন্টা চেষ্টা করে গ্রামবাসি আগুন নিয়ন্ত্রনে আনে।

ইসহাক মোল্লার ছেলে মনির ও জামাল
বলেন,পল্লী বিদ্যুতের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে।ঘরের উপর দিয়ে ১১ হাজার ভোল্টেজ তার নিয়েছে আমরা সহ গ্রামের কয়েকজন মিলে বিদ্যুৎ অফিসে কয়েক বার লিখিত অভিযোগ দিয়েছি,তার গুলো সরে নেওয়ার জন্য।তবে এর কোন প্রতিকার পাইনি।পল্লী বিদ্যুতের অবহেলার কারণে আজ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।আমাদের ঘরে এখন আর কিছুই নেই সবই আগুনে পুড়ে ছাই হয়ে গেল।আমরা এখন কিভাবে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে থাকব।আমরা এর সুষ্ঠু বিচার চাই।

Translate »