

জাহিদ হাসান জিহাদ:
গাজীপুরের টাঙ্গীর এরশাদ নগর এলাকার মাদক সিন্ডিকেট মূলনায়ক ও চিহ্নিত মাদক কারবারি পারুলীর সিন্ডিকেট অনেকই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হলেও এখানো ধরাছোঁয়ার বাইরেই রয়েছে পারুলী। বিভিন্ন গণমাধ্যম প্রকাশিত পারুলীর মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও মাদক বিক্রির টাকায় কোটিপতি বনে যাওয়ার কথা প্রকাশ হলে নানা মহলের আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই মাদক সম্রাজ্ঞি।
স্থানীয় এরশাদ নগর এলাকার বাসিন্দারা বলেন, এরশাদ নগর এলাকার অধিকাংশ খুন, মারামারির ঘটনা মাদকের জন্যই হয়। গত কয়েকদিন ধরে দেশের প্রথম সাড়ির প্রায় সকল গণমাধ্যমের পারুলী মাদক কারবারের বিষয় সংবাদ প্রকাশ হয় হলে এলাকাবাসীর মনে কিছু টা স্বস্তি ফিরে আসে। সেই থেকে এলাকাবাসির ধারণা ছিলো এবার এরশাদ নগরের এই চিহ্নিত মাদক কারবারির বিচার হবে । ধংশ হবে তার মাদক সিন্ডিকেট। গত কয়েকদিন ধরে পারুলীর মাদক সিন্ডিকেটের অনেকই আইনের হাতে গ্রেপ্তার হলেও পারুলী এখনো রয়েছে ধরাছোঁয়ার বাহিরে। এনিয়ে এলাকাবাসীর মনে বিরাজ করছে তীব্র ক্ষোভ।
এলাকাবাসী আরও বলে, মাদকের এই ডিলার যোদি আইনের আওতায় না আসে তবে এরশাদ নগর এলাকার মাদক কারবার কখনোই নিয়ন্ত্রণ করা সম্ভব না। আর প্রতিনিয়তই এই এলাকায় মারামারি খুন সহ নানা ঘটনা সৃষ্টি হবে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো.জাবেদ মাসুদ বলেন,আইনের ঊর্ধ্বে কেউ না। মাদক কারবারি ও তাদের সিন্ডিকেট ধংশের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী একাধিক সদস্য কাজ করছে। খুব দ্রুতই এসব সিন্ডিকেটের মূলহোতাদের গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য,গত ১৯ জুলাই মঙ্গলবার মাদক সম্রাজ্ঞী পারুলীর মাদক সিন্ডিকেটের অন্যতো সদস্য খালেদা ভান্ডারি ১৫০ পিছ ইয়াবা সহ মাদকদ্রব্য অধিদপ্তর হাতে গ্রেপ্তার হয়।
আপনার মতামত লিখুন :