

এম এ ইলাহী আরাফাত:
বৃহত্তর চট্টগ্রামের জনপ্রিয় দৈনিক সাঙ্গুর আইন সম্পাদক , বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সিম্পোজিয়াম ও সেমিনার বিষয়ক সম্পাদক এবং সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিগত এক১৬ অক্টোবর ২০২৪ ইংরেজি তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার হিসেবে নিযুক্ত হয়েছেন।
নবনিযুক্ত জেলা পিপি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক ২৬ অক্টোবর ২০২৪ ইংরেজি তারিখের পত্রের মাধ্যমে এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলুকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দেউলিয়া বিষয়ক আদালতের প্রধান সরকারি আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রদান করেন।
গত ১৬ অক্টোবর ২০২৪ ইংরেজি তারিখ রোজ বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তিক চট্টগ্রাম আদালতে ৩৯৭ জন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়। চট্টগ্রামের ৩৯৭ জন আইন কর্মকর্তা নিয়োগের মাধ্যমে প্রায় দুই মাসের অধিক কাল সময়ের আদালতের মামলা জট সহ অচল অবস্থার অবসান হয়। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত এবং এই দুই আদালতের অধীন বিভিন্ন পর্যায়ের আদালত ও ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রপক্ষে আইনি লড়াই করবেন এসব আইনজীবী। পাবলিক প্রসিকিউটর, বিশেষ পাবলিক প্রসিকিউটর, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন তারা। একইসঙ্গে এসব পদে আগে যারা নিয়োগ পেয়েছিলেন, এ নিয়োগের মধ্যদিয়ে তাদের নিয়োগও বাতিল করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের জিপি-পিপি শাখার উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের (দেওয়ানি) সরকারি কৌশুলী (গভমেন্ট প্লেডার/ জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আইনজীবী আবুল কাশেম চৌধুরী এবং মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মফিজুল হক ভূঁইয়া।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক সাঙ্গু পত্রিকার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু সহ ৫৯ জন, মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট নাসিমা আক্তার চৌধুরী সহ ৪৮ জন, জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন ৬০ জন, মহানগর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আইনুল কামাল সহ ৮৯ জন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোঃ আবুল হাসান শাহাবুদ্দিন সহ ২০ জন, সহকারি সরকারি কৌশলী হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অর্থ সম্পাদক এডভোকেট কাজী আশরাফুল হক আনসারী জুয়েল সহ ৪৫ জন। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আলমগীর মোঃ ইউনুস,
, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মাহমুদ উল আলম চৌধুরী (মারুফ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-৪ এ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আ ন ম কামরুল হাসনাত চৌধুরী, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৩ এর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট রওশনারা বেগম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট এরশাদুর রহমান রিটু। বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনাল চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট এস ইউ এম নুরুল ইসলাম, বিভাগীয় স্পেশাল জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট আহম্মেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট মোঃ আব্দুস সাত্তার সরোয়ার, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, সাইবার ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট সেলিম উদ্দিন শাহিন ।
আইন পেশা ও সমাজ সেবায় বঙ্গবীর এম এ জি ওসমানী গোল্ডেন অ্যাওয়ার্ড ও ইন্টারন্যাশনাল গ্লোবাল চেঞ্জমেকার অ্যাওয়ার্ড, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কর্তৃক চট্টগ্রামের শ্রেষ্ঠ যুব সংগঠক পুরস্কার প্রাপ্ত এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু চট্টগ্রাম বন্দর নগরীর প্রবেশদ্বার সীতাকুণ্ড উপজেলার সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ড আমিরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকে নানা সামাজিক কর্মকান্ডের মধ্য দিয়ে সরোয়ার লাভলুর বেড়ে ওঠা। সামাজিক দায়বদ্ধতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্রত নিয়ে আইনের উপর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। লক্ষ্য অর্জনে এগিয়েও গেছেন বহুদুর।
তিনি ১ জানুয়ারী ২০১৭ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও ৬ এপ্রিল ২০১৩ থেকে চট্টগ্রাম আদালতে কর্মরত আছেন। গরীব, অসহায় ও নিযার্তিতদের পক্ষে বিনা পারিশ্রমিকে লড়েছেন অসংখ্যবার। তিনি ২০২১ সালে বিএনপি ও জামাত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে মনোনীত হয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়ে সুনামের সহিত দায়িত্ব পালন করেন ২০২৩ সালের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে একই প্যানেল হতে মনোনীত হয়ে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন অনুসদের সাবেক ছাত্রদের জনপ্রিয় সংগঠন আইআইইউসি ল অ্যালামনাই এসোসিয়েশন এর ২০১৬-১৮ পর্যন্ত কার্যনির্বাহী সদস্য এবং ২০২১-২৩ সাল থেকে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও সীতাকুণ্ডের মাটি ও মানুষের পক্ষে থেমে নেই তার নিরন্তর পথচলা। পালন করছেন সীতাকুণ্ডবাসীর প্রাণ প্রিয় সংগঠন সীাতকুণ্ড সমিতি চট্টগ্রাম এর আইন ও মানবাধিকার সম্পাদক হিসাবে তিন মেয়াদে দায়িত্ব পালন শেষে বর্তমানে সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সরোয়ার হোসাইন লাভলু লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই এর ক্লাব মেম্বারশিপ চেয়ারপারসনের দায়িত্ব পালন করে যাচ্ছেন সফলতার সাথে।
সাংবাদিকতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ সহ বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ এর অধীনে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেছেন।
সামাজিক কর্মকান্ডের পাশাপাশি ন্যায় বিচার প্রতিষ্ঠায় সত্য ও সুন্দরের দ্যুতি ছড়িয়ে দিতে তিনি প্রকাশ করেছেন আদালত পাড়ার জনপ্রিয় আইন বিষয়ক পত্রিকা দৈনিক আইনআদালত প্রতিদিন ও দৈনিক ঊনসত্তর। একই সাথে তিনি জাতীয় দৈনিক বায়ান্নর বিশেষ প্রতিনিধি (নির্বাহী সম্পাদক পদমর্যাদা), জাতীয় দৈনিক ভোরের চেতনার আইন সম্পাদক, সাপ্তাহিক সীতাকুণ্ডের আইন উপদেষ্টা, জিবাংলা আইপি টিভির পরিচালক (আইন ও মানব কল্যাণ), নন্দিত টেলিভিশন ও নব আলো২৪, স্বাধীন বার্তা ৭১, জেএসটিভি বাংলার আইন উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।
একাধারে তিনি দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ , দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ ও দিশারী সাহিত্য সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান , বাংলাদেশ সাংবাদিক কল্যান পরিষদের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি দুরন্ত-পথিক আদর্শ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান , আদর্শ ছাত্র ও যুবসমাজ, সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন, সীতাকুণ্ড ব্লাড ব্যাংক, সীতাকুণ্ড অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কিডনি রোগে কল্যাণ ফাউন্ডেশন এর আজীবন সদস্য এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের দাতা সদস্য।
তিনি ২০১৯ সাল থেকে জাতিসংঘের আওতাধীন আন্তজার্তিক মানবাধিকার ভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর চট্রগ্রাম জোনের কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
রাজনৈতিকভাবে ২০১১ সাল থেকে ২০১৫ সালের ৩০ শে জুন পর্যন্ত সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক, ২০১৫ সালের ১ জুলাই থেকে ২০২৩ সাল পর্যন্ত সীতাকুণ্ড পৌরসভা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক, ডিসেম্বর ২০২২ সাল থেকে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিগত ২০১৬ সালে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন এবং ২০১৯ সাল থেকে এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সিম্পোজিয়াম ও সেমিনার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার ও একজন সদস্য।
এড মোঃ সরোয়ার হোসাইন লাভলু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক তার উপর অর্পিত দায়িত্ব পালনে দেশবাসীর কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।
আপনার মতামত লিখুন :