দিশারী ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৫, ৭:১৭ অপরাহ্ণ / ১২২
দিশারী ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
Spread the love

২০০২ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ ২০২৫ সালের ১ জানুয়ারি ২৪ বছর পূর্ণ করেছে। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ইকোট্যুরিজম এবং আইনগত সহায়তাসহ বহুমুখী সামাজিক উন্নয়নে কাজ করে আসা এই সংগঠনটি দুই যুগ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের পরিকল্পনা নিয়েছে। এ উপলক্ষে প্রথম প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দিশারী ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে।

সভাপতিত্ব করেন দিশারী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু। সভা সঞ্চালনা করেন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক লায়ন মোঃ নুর খান।

সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে সম্ভাব্য কর্মসূচি এবং পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা হয়। বক্তারা ফাউন্ডেশনের দীর্ঘদিনের অর্জন, কাজের ধারা এবং ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিন পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন রিফাত, যুগ্ম সদস্য সচিব হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ আবু জাফর, শাহাদাত সালেহীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ কাউসার হোসেন, মোঃ শহিদুল ইসলাম, কাঞ্চন চৌধুরী, মোহাম্মদ ইলিয়াস হোসেন সানি, আইনুল করিম ফিরোজ।

সভায় অংশগ্রহণকারীরা ফাউন্ডেশনের অর্জনগুলোকে আরও সুদৃঢ় করার এবং নতুন উদ্যোগ গ্রহণের মাধ্যমে এর কার্যক্রমকে সম্প্রসারিত করার আহ্বান জানান। উপস্থিত সদস্যরা একমত হন যে, ২৪ বছরের পথচলার এই মাইলফলক উদযাপন করবে দেশের উন্নয়নে ফাউন্ডেশনের অঙ্গীকারের প্রমাণ।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে পরিকল্পিত কর্মসূচির মধ্যে রয়েছে সমাজকল্যাণমূলক কার্যক্রমের উপর ভিত্তি করে সেমিনার ও কর্মশালা, শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রগতিতে ফাউন্ডেশনের ভূমিকা তুলে ধরা, ইকোট্যুরিজম ও পরিবেশ সুরক্ষায় নতুন পরিকল্পনা গ্রহণ, সভায় বক্তারা দিশারী ফাউন্ডেশনের দীর্ঘদিনের কার্যক্রম এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে আশাবাদ প্রকাশ করেন।

দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ তাদের দুই যুগ পূর্তি উপলক্ষে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আরও কার্যকরী ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

Translate »