ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ, মহানবী (সা.)–কে অবমাননার প্রতিবাদে


প্রকাশের সময় : জুন ১৭, ২০২২, ২:১৩ অপরাহ্ণ / ৪০৯
ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ, মহানবী (সা.)–কে অবমাননার প্রতিবাদে
Spread the love

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ‘বিজেপির মিডিয়া সেল প্রধান নূপুর শর্মা মহানবী (সা.) ও আয়েশা (রা.) সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে মুসলমানদের কলিজায় আঘাত করেছে। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ এর প্রতিবাদ করলেও মুসলিমপ্রধান বাংলাদেশের সরকার এর কোনো প্রতিবাদ করেনি, এটা দুঃখজনক।’

খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘দুঃখের বিষয়, আমাদের দেশে মুসলিম সরকার হয়েও নীরব ভূমিকা পালন করে যাচ্ছে। যেটা নবীপ্রেমিক মুসলিম জনতা ভালোভাবে নিচ্ছে না। সরকার যদি মহানবী (সা.)–এর সম্মান রক্ষার জন্য কোনো ভূমিকা না রাখে, তাহলে আগামী নির্বাচনে জনগণ তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাবে।’

Translate »