ডিএমপির ১১ ডিসিকে বদলি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৪, ৬:১২ অপরাহ্ণ / ১৫২
ডিএমপির ১১ ডিসিকে বদলি
Spread the love

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক আদেশে তাদের বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ ওসমান গনিকে লজিস্টিকস বিভাগে, মোহাম্মদ তাহেরুল হক চৌহানকে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসনে, খন্দকার মো. শামীম হোসেনকে গোয়েন্দা রমনা ও অতিরিক্ত দায়িত্বে গোয়েন্দা মতিঝিল বিভাগে, মো. ছালেহ উদ্দিনকে ওয়ারী বিভাগে, মো. জিয়াউল আহসান তালুকদারকে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত ও মো. সারোয়ার জাহানকে রমনা বিভাগে বদলি করা হয়েছে।

এছাড়া, মো. মাকছেদুর রহমানকে মিরপুর বিভাগে, মো. মিজানুর রহমানকে গোয়েন্দা তেজগাঁওয়ে এবং অতিরিক্ত দায়িত্বে মিরপুর বিভাগে, মো. নজরুল ইসলামকে প্রসিকিউশন বিভাগে, মো. রেজাউল করিমকে গোয়েন্দা ওয়ারী বিভাগে ও অতিরিক্ত দায়িত্বে লালবাগ বিভাগে এবং তাহমিনা তাকিয়াকে এস্টেট বিভাগে বদলি করা হয়েছে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

Translate »

link slot tergacor