

চট্টগ্রাম নগরীর কৈবল্যধাম রাস্তার মাথায় একে খান মোড়ের অদূরে এনআরজে কমপ্লেক্স ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় হল টুডে কনভেনশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে হল টুডের শুভ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। এসময় এজেডএম সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় এবং রাশেদুল বারী শিবলুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি লায়ন তাহের আহমেদ, নজরুল গ্রপের চেয়ারম্যান নজরুল চৌধুরী, লায়ন্স ইন্টারন্যাশনালের জোন চেয়ারপারসন লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু প্রমুখ।

এসময় কেক কেটে হল টুডের শুভ সূচনা করা হয়।
হল টুডে কনভেনশন কর্তৃপক্ষ জানান, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই কনভেনশন সেন্টারে বিয়ে, বৌভাত, আকিকা, কর্পোরেট ইভেন্টস, পার্টি, জন্মদিন, মিটিং, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, সিম্পোজিয়াম, মিলাদ মাহফিল, মেজবানসহ যেকোন অনুষ্ঠান আয়োজনের জন্য সুব্যবস্থা রয়েছে।
হল টুডে কনভেনশন সেন্টার পরিচালকদের অন্যতম রাশেদুল বারী শিবলু জানান, বিভিন্ন সামাজিক পারিবারিক অনুষ্ঠানের উপযোগী অত্যন্ত মনোরম পরিবেশে চালু করা হয়েছে হল টুডে। হল টুডের বিশেষ আকর্ষণ হচ্ছে মুখরোচক বিশুদ্ধ খাবার পরিবেশন। পৃথক পৃথক মেন্যুর সাথে থাকছে পছন্দনীয় সব ধরনের খাবারের বিশাল তালিকা।

বুকিংয়ের জন্য যোগাযোগ করুন:
হল টুডে কনভেনশন সেন্টার, এনআরজে কমপ্লেক্স (১ম ও দ্বিতীয় তলা),
কৈবাল্যধাম রাস্তার মাথা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, একেখান মোড়, চট্টগ্রাম।
মোবাইল: 01979-666999, 01958-544781
Email: halltodayctg@gmail.com
আপনার মতামত লিখুন :