কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু


প্রকাশের সময় : আগস্ট ৫, ২০২২, ১১:২৫ পূর্বাহ্ণ / ৩০৭
কাশিমপুর কারাগারে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
Spread the love

নিজস্ব প্রতিবেদক,গাজীপুরঃ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট -২ এ বন্দি বিডিআর বিদ্রোহ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার( ৪ আগস্ট) বিকেল ৫টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শহিদুল ইসলাম (৬৩) সাতক্ষীরার কালীগঞ্জ থানার নারায়ণপুর এলাকার আব্দুল করিম মন্ডলের ছেলে । এ কারাগারে তার ক‌য়ে‌দি নং-৩৩২৩/এ। তিনি সাবেক বিডিআর সদস্য ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার মো. আমিরুল ইসলাম জানান, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি থাকা অবস্থায় বিকেলে শহিদুল ইসলাম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কাশিমপুর কারাগার-২ থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করে। তিনি বিডিআর বিদ্রোহ মামলায় ৪৭ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন। তাকে ২০১৬ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরাণীগঞ্জ হতে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Translate »