এমপি লায়ন অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরীর সাথে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়


প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ণ / ২৮৭
এমপি লায়ন অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরীর সাথে সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়
Spread the love

কাইয়ুম চৌধুরী:

চট্টগ্রাম—৪ (সীতাকুণ্ড, আংশিক আকবরশাহ ও পাহাড়তলী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী-এর সাথে সীতাকুণ্ড সমিতি—চট্টগ্রামের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

১৪ এপ্রিল ২০২৬ ইংরেজি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সীতাকুণ্ডের ফৌজদারহাটে অবস্থিত সংসদ সদস্যের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পহেলা বৈশাখ উপলক্ষে সমিতির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় আসন্ন সীতাকুণ্ড সমিতি—চট্টগ্রামের নির্বাচনসহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ সমিতির পূর্ববর্তী ও বর্তমান কার্যক্রম সম্পর্কে সংসদ সদস্যকে অবহিত করেন।

সাক্ষাতে সীতাকুণ্ড সমিতি—চট্টগ্রামের সভাপতি লায়ন মোঃ মহিউদ্দিন এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিম উল্লাহ মুরাদের নেতৃত্বে প্রতিনিধি দল অংশগ্রহণ করেন। এতে সদ্য স্থগিত নির্বাচনের সাধারণ সম্পাদক প্রার্থীসহ বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আসন্ন নির্বাচনকে স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন এবং সংগঠনের প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাতে সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন, যুগ্ম আহ্বায়ক ছালামত উল্লাহ, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহ সভাপতি মাস্টার মোঃ ইকবাল হোসেন, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা, মফিজুর রহমান সাজ্জাদ, এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, এস এম তবরেজ, লায়ন মোস্তফা কামাল জুয়েল, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, লায়ন মোহাম্মদ আলিম উদ্দিন, এডভোকেট আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ তসলিম, মোহাম্মদ সালাউদ্দিন, কাজী মাসুদা খানম, মোহাম্মদ শিবলু, সাংবাদিক মীর মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পহেলা বৈশাখ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Translate »