

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর বাঁশবাড়িয়ায় আনোয়ারুল কোরআন নূরানী মাদ্রাসার নতুন শাখা – বয়স্কদের কোরআন শিক্ষা কার্যক্রম ও ‘হিলফুল ফুজুল পাঠাগার’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব কাজী মোহাম্মদ মহিউদ্দিন।
প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী বাঁশবাড়িয়ার আমির মাওলানা লোকমান কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু,
এডিশনাল পাবলিক প্রসিকিউটর, জেলা ও দায়রা জজ আদালত, চট্টগ্রাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস মিয়া মনির,
৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল হারুন ভূঁঞা,
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর শাহ, এবং
সভাপতিত্ব করেন জনাব নুরুল ইসলাম মেম্বার, সিনিয়র সহ-সভাপতি, ৬নং বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপি।
প্রধান অতিথি কাজী মোহাম্মদ মহিউদ্দিন বলেন,
“আজকের এই অনুষ্ঠান আমাদের জন্য গর্বের। কোরআন শিক্ষা ও পাঠাগারের সমন্বিত উদ্যোগ সমাজে নতুন আলো ছড়াবে। রাজনৈতিক মতভেদ ভুলে আমরা সবাই মিলে এমন মহৎ উদ্যোগে পাশে থাকবো।”
এ সময় তিনি প্রতিষ্ঠানটির পানির চাহিদা পূরণের জন্য একটি ডিপ টিউবওয়েল উপহার দেওয়ার ঘোষণা দেন, যা উপস্থিত সকলের মধ্যে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা সৃষ্টি করে।
প্রধান বক্তা মাওলানা লোকমান কাদেরী ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলেন,
“মানব জাতির কল্যাণ ও আত্মশুদ্ধির প্রধান মাধ্যম আল কোরআন। বয়স্কদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করা অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ। এটি সমাজে নৈতিকতা ও ইসলামী আদর্শ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন,
“শিক্ষা, ধর্ম ও সামাজিক দায়িত্ববোধ—এই তিনের সম্মিলনে আনোয়ারুল কোরআন মাদ্রাসা এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পাঠাগার ও ধর্মীয় শিক্ষা একত্রে তরুণ ও প্রবীণদের জন্য আলোকবর্তিকা হয়ে উঠবে।”
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশের শান্তি, মাদ্রাসার অগ্রগতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
আপনার মতামত লিখুন :